ক্রাইমজেলা

হাওড়ার উলুবেরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু মা মেয়ের!

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার উলুবেরিয়া অন্তর্গত জোড়া কলতলা এলাকায়। শনিবার সকালে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঘটনাস্থলে এক মা ও মেয়ের মৃত্যু হয়। সেই ঘটনাকে ঘিরে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। বন্ধ ছিল যান চলাচল, সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের।

সূত্রের খবর, মৃতের নাম অপর্না পাড়াল, বয়স ৪০ বছর, এবং মেয়ে টুসু পাড়াল বয়স ১০ বছর। মেয়ে টুসুর ছিল বৃত্তি পরীক্ষা, তাই শনিবার সকালবেলায় মেয়েকে নিয়ে বের হয় মা। তখনই জাতীয় সড়কের অন্তর্গত জোড়া কলতলায় দাঁড়িয়ে থাকেন মা ও মেয়ে সেই সময়ে দ্রুত গতিতে ছুটে আসা এক অ্যাম্বুলেন্স প্রথমে সজরে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে, তারপরেই পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা এবং মেয়ের। সাইকেল আরোহী গুরুতরভাবে জখম হয়, তাঁকে ভর্তি করা হয় উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয়রা প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলছে। স্থানীয়দের অভিযোগ আন্ডার পাস না থাকার কারণেই বারংবার তাঁদের এই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের দাবি আন্ডার পাস থাকলে এমন ঘটনা বারবার ঘটত না। রাস্তার পাশে মৃতদেহ রেখেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.