রেললাইনে বিস্ফোরণ ! দীপাবলির উৎসবের মাঝেই ভয়ংকর কান্ড অসমে । বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের একাংশ উড়ে গেছে বলে খবর । কোকড়াঝাড় ও শালকাঠি স্টেশনের মাঝে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর । এই ভয়ঙ্কর বিস্ফোরণের জেরে কোনো হতাহতের খবর না থাকলেও বিস্ফোরণের দায় , এখনো পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করে নি ।
বৃহস্পতিবার রাত প্রায় ১ টায় ‘আপ আজারা সুগার’ মালগাড়ি যাচ্ছিল সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যে দিয়ে । রেল লাইনের ওপর দিয়ে চলাকালীনই , মালগাড়ির ম্যানেজার হঠাৎ তীব্র ঝাকুনি অনুভব করেন । তড়িঘড়ি ট্রেন থামিয়ে , খবর দেওয়া হয় রেল পুলিশে । পরীক্ষায় জানা যায়, রেললাইনের একটি অংশ ও স্লিপারে বিস্ফোরণের জেরে ক্ষতি হয়ে গিয়েছে , যার ফলেই এই তীব্র ঝাকুনি । প্রাথমিক ভাবে অনুমান , বোমা বিস্ফোরণের জেরেই রেল লাইনের এইরূপ ক্ষতি হয়েছে । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা ।
অপরদিকে রেল লাইনের ক্ষতিগ্রস্ত অঙ্গে শুরু হয়েছে মেরামতির কাজ । জানা গিয়েছে, বর্তমানে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গিয়েছে । ভোর ৫ টা ২৫ মিনিট থেকেই স্বাভাবিক ভাবে শুরু হয় ট্রেন চলাচল । তবে এই ঘটনায় গোটা এলাকায় টহলদারি আরো জোরদার করে , শুরু হয়েছে তদন্ত ।







