ভারতের মাটিতে বৃহৎ পরাজয়। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে কিউইরা। এবার লক্ষ্ণৌ এবং আহমেদাবাদে পরপর জোড়া ম্যাচে জয়লাভ করে ভারতই টি-২০ সিরিজের দখল নিল। লক্ষ্য ছিল ২৩৫ রান।
অপরদিকে, শুবমান গিলের কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ সম্পূর্ণ হল। পূর্বে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছেন। সেখানে তাঁর রান যথাক্রমে ৭, ৫ ও ৪৬। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নেমে ভাল শুরু পাননি। প্রথম দুটো ম্যাচে গিল করেন যথাক্রমে ৭ ও ১১ রান। ম্যাচগুলোতে গিল টানা ব্যর্থ হওয়ার পর তাঁকে বসানোর দাবি ওঠে। তবে এবার ৫৪ বলে শতরান গড়ে নজির গড়লেন গিল।
উল্লেখ্য, যে সমস্ত ভারতীয় ক্রিকেটাররা সব ফরম্যাটে সেঞ্চুরি করেছেন:
১) সুরেশ রায়না
২) রোহিত শর্মা
৩) কে এল রাহুল
৪) বিরাট কোহলি
৫) শুবমান গিল







