বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ি লক্ষ্য করে গত ১৮ অক্টোবর গুলি চালানোর ঘটনার পর থেকেই উদ্বেগে বিনোদন জগৎ। তদন্তে উঠে আসে, হামলাকারীদের নজরে ছিলেন আরও কয়েকজন বলিউড তারকা। এরপর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন অভিনেতা-অভিনেত্রীরা।
এর আগে খবর ছড়িয়েছিল, ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলিউড তারকাদের বিশেষ নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ। যদিও এই দাবি সম্পূর্ণ খারিজ করেছে মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সেলিব্রিটিদের উদ্দেশে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি।
অন্যদিকে, নতুন রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তার উদ্বেগ থাকলেও বলিউডের বিভিন্ন অনুষ্ঠান বাতিলের কোনও প্রবণতা এখনও দেখা যায়নি। তবে তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চাহিদা বেড়েছে। জানা যাচ্ছে, বাইরে বেরোনোর সময় আগের তুলনায় দ্বিগুণ সংখ্যক দেহরক্ষী সঙ্গে রাখার অনুরোধ করছেন অভিনেতারা। ফলে টাইগার শ্রফের বাড়িতে হামলার ঘটনার পর বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







