জেলা

আইনের ঘরে বেআইনি ভাবে তৈরী হতো বাজি, বিস্ফোরনে মৃত্যু অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার

আবারও বিস্ফোরনে মৃত্যু এক কিশোরের। ভিজেল পুলিশের বাড়িতেই তৈরী হতো বেআইনি বাজি। সেই বাজির মজুত করা মশলা থেকেই ঘটে বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হয় এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার। এই ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের বারদ্রোণে। ওই অগ্নি কাণ্ডে আক্রান্ত হয় ডিজেল পুলিশ ও ওই পড়ুয়াটি। আশঙ্কা জনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা নাগাদ বিস্ফোরণ হয়, ওই বাড়িতে ওই বাড়ির পিছনেই মজুত ছিলো বাজির মশলা। ওই বিস্ফোরনে পার্শবর্তী একটি বাড়িতেও অগুন লাগে। পরে দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণএ আনা হয়।
জানা যায়, ওই ভিজেল পুলিশের নাম সৌমিত্র নস্কর, তিনি বাড়িতে তৈরী করতেন বাজি। ওই মজুত করা বাজির মশলায় বিস্ফোরণ হয় ও তাতেই ঝলসে যায় ওই কিশোর।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়। বিস্ফোরনে আহত হয় সৌমিত্র ও তার আত্মীয়। এই বিস্ফোরণের বিষয় কে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ অধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.