দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরবর্তীতে সেই অবস্থা থেকে ফের কামব্যাক করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। খেলা ঘোরানোয় তাঁর জুরি মেলা ভার। এবারও কি সেরকম কিছু হতে চলেছে? ইতিমধ্যেই সিএবি সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা করেছেন দাদা৷ আজ বিসিসআই-এর মঞ্চে কোন নাটকীয় মোড়ের উদ্ভব ঘটে তার দিকে ধ্যান সকলেরই।
দেখে নেওয়া যাক বিসিসিআই-এ পরবর্তী কোন পদে বসতে চলেছেন কারা –
•বিসিসিআই প্রেসিডেন্ট – রজার বিনি
•সেক্রেটারি – জয় শাহ
•ভাইস-প্রেসিডেন্ট – রাজীব শুক্লা
•কোষাধ্যক্ষ – আশিষ শেলর
•জয়েন্ট সেক্রেটারি – দেবজিৎ সাইকিয়া
•অ্যাপেক্স কাউন্সিল মেম্বার – খাইরুল জামাল
•আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার – অরুণ ধুমাল, অভিষেক ডালমিয়া
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সৌরভ জানিয়েছিলেন, বিসিসিআই থেকে বিদায় নিলেও জীবনে ‘আরও বড় কিছু’ করার লক্ষ্য তাঁর আছে। তাঁর উবাচ, ‘আমি ভারতের হয়ে খেলার পরে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। তারপরে সেখান থেকে বিসিসিআই সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করব।’ বিসিসিআই-এর থেকেও ‘বড় কিছু’ যদি থাকে তা আইসিসির চেয়ারম্যান পদ। তবে কি সেই ইঙ্গিতই দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে!







