গোপাল বিশ্বাস ঃ-নদীয়া-ঃ রবিবার সকাল আনুমানিক এগারোটায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যয়ালি উদ্বোধন করেন দেশের ৫০৮ টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে পুনরুন্নয়নের কাজের শুভ শিলান্যাস।
এদিন নদীয়ার নবদ্বীপ,শান্তিপুর রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
মূলত দেশের এই ৫০৮ টি স্টেশনকে অত্যাধুনিক ও উন্নত মানেরর করে তোলার লক্ষ্যেই ও নবসাজে সাজিয়ে তুলতেই রবিবার প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় থাকা সকল স্টেশনের পাশাপাশি নদীয়ার নবদ্বীপ, শান্তিপুর ধাম স্টেশনের ভিত্তিক স্থাপনের উদ্বোধন করেন ভারতের প্রধান মন্ত্রী।
এদিনর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার ও হাওড়া ডিভিশন রেলওয়ে দপ্তরের একাধিক আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।
এদিন নবদ্বীপের অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি রেল দপ্তর দ্বারা আয়োজিত হওয়া অমৃত ভারত প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বয়সী ছাত্র ছাত্রী দের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এরপর ভার্চুয়ালি ভাবে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার পর রেলের আধিকারিক নবদ্বীপ ধাম স্টেশনেও ফলক উদ্বোধন করেন।
রেল সুত্রে জানা যায়, এই প্রকল্পের অধিনে যেমন স্টেশন গুলোকে সাজানো হবে ঢেলে সাথে বৃদ্ধি পাবে বেশ কিছু লোকাল, দুরপাল্লার ট্রেনও।
আরও জানা যায় এই প্রকল্পের মধ্যে স্টেশন গুলোতে যাত্রী নিরাপত্তার দিকেও দেওয়া হবে বিশেষ নজর, থাকবে ছোটদের জন্য খেলার বিভাগ, থাকবে শপিং মল, অত্যাধুনিক পার্কিংলট, সহ বিভিন্ন সূযোগ সুবিধা, যে ধরনের স্টেশন এতদিন বিদেশে দেখা মিলতো তার থেকেও উন্নত ও অত্যাধুনিক পরিষেবা মিলবে এই স্টেশন গুলো থেকে, সাথে প্রতিটি শহরকে জুড়ে থাকবে যোগাযোগ ব্যাবস্থা।
নবদ্বীপ, শান্তিপুর রেল স্টেশন কে ঢেলে সাজিয়ে তোলা নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন,নবদ্বীপ,শান্তিপুর শহর অতি প্রাচীন, ঐতিহ্য বাহী, ও বিশ্বের দরবারে গুরুত্ব অনেক বেশী।
সেখনে দাড়িয়ে এই রেল স্টেশন গুলো অত্যাধুনিক মানের হয় এর থেকে ভাল কিছু হতে পারে না।
পাশাপাশি তিনি রাজ্যের শাসক দলকে খোঁচা দিয়ে বলেন, এ রাজ্যে শুধু প্রতিহিংসা রাজনীতি হয় উন্নয়ন বলতে কিছু নেই। আগামী লোকসভা নির্বাচনে যদি বিজেপির এমপিদের সিট বাড়ে তাহলে শুধু রেল স্টেশন নয় আরো উন্নতমানের কাজ হবে এই রাজ্যে।
অন্যদিকে শান্তিপুর রেলস্টেশনের ক্ষেত্রে শান্তিপুরের রত্ন পন্ডিত লক্ষীকান্ত মৈত্রের অনেক অবদান নিয়ে সংসদ কে প্রশ্ন করলে বলেন, সত্যি শান্তিপুরের জন্য পন্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র তার অনেক কিছু দিয়ে গেছেন। রেল স্টেশনে যদি তার স্মৃতিচারণে কিছু করা যায় তারও আবদানেও করা হবে রেলমন্ত্রকের কাছে। তবে এদিনের এই কর্মসূচিতে ট্রেন যাত্রী থেকে শুরু করে বহু মানুষের সমাগম লক্ষ্য করা গেছে শান্তিপুর রেলস্টেশনে।







