শিলিগুড়ির শালবাড়িতে একটি হোটেলে দেহব্যাবসা চালানোর অভিযোগে আট জনকে গ্রেপ্তার করল পুলিশ। কাজের লোভ দেখিয়ে সে প্রথমে যুবতীদের আকর্ষন করত। তার পরে যুবতীরা আসলে তাদের ছবি তুলে বের করে রাখত।তারপরে সে খদ্দেরের ছবি দেখাতো। যদি খদ্দেররা ছবি পছন্দ করত তবেই সে ওই যুবতীদের ওই খদ্দেরদের কাছে পাঠাতো মোটা টাকার বিনিময়ে। এই ঘটনার মাষ্টার মাইন্ড মুকেশ আগরওয়ালকে গ্রেপ্তার করে জিঞ্জাসাবাদ করছে পুলিশ। তার সাথে সাথে তার দুই সাকরেদকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং বেশ কিছু সীম উদ্বার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে বহুদিন থেকেই এই অভিযোগ আসছিল ওই হোটেলটিকে ঘিরে। গত সাতদিন ধরে ওই হোটেলে কে আসছে কে যাচ্ছে তার দিকে দৃষ্টি রাখছিল পুলিশ।
আজ সকালে পুলিশ ওই হোটেলে ঢুকে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে। তারা নেপালেও এই ধরনের ব্যাবসা চালাতো বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে এর আগেও প্রচুর অভিযোগ ছিল। আজ পুলিশ ওই আটজনকে গ্রেপ্তার করবার সাথে সাথে ওই হোটেল মালিককেও জিঞ্জাসাবাদের জন্য আটক করে এবং পরে হোটেলটিকে বন্ধ করে দেয় পুলিশ।







