জেলা

বহু পুরনো ঐতিহ্যবাহী ‘মানুষ ঝুলন’ উৎসব

নিজস্ব সংবাদদাতা : ঝুলন উৎসবে, মানুষ ঝুলন ঘিরে দুই ক্লাবের লড়াই জমে উঠেছে আউশগ্রামের বেলাড়ি গ্রাম। প্রতিবছরের মতই এবছরেও মানুষ ঝুলনের আয়োজন করেছে বেলাড়ি গ্রামীণ পাঠাগার ও বেলাড়ি সূর্য সংঘ। পাশাপাশি দুই ক্লাবের মণ্ডপ। ‘বেলাড়ি গ্রামীণ পাঠাগার’ এর এবছরের থিম বাংলার চিত্রকলা। বিষয় ‘মাটির সুবাস’। গত শনিবার ছ’দিনের এই ঝুলন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্যোক্তারা জানান, এবার ঝুলন যাত্রার মূল মন্ডপটি মাটি, খড় ও চটের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বাংলার কুঁড়ে ঘরের আদলে। সেই মন্ডপে বাংলার আলপনা, যামিনী রায়ের বিভিন্ন চিত্রকলা সহ দেশীয় বিভিন্ন হস্তশিল্পকে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রকল্প জীবন্ত মডেলের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা। পাশাপাশি সূর্য সংঘের থিমেও উঠে এসেছে বিভিন্ন সামাজিক ভাবনা। প্রায় তিন দশক ধরে চলছে বেলাড়ি গ্রামের ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা উৎসব। স্থানীয়রা জানান এই উৎসবের আয়োজন শারোদৎসবকেও ছাপিয়ে যায়। দুরদুরান্ত থেকে দর্শনার্থীরা ঝুলন দেখতে ভিড় করেন। বসে মেলা। সাতদিন ধরে চলে উৎসব। ভিড় জমাচ্ছেন বর্ধমান, ভাতার, গলসি সহ বিভিন্ন এলাকার মানুষজন। উল্লেখ্য ঝুলনের কয়দিন দুই ক্লাবের মধ্যে কথাবার্তা বন্ধ থাকে, কিন্তু শেষ দিনে একে অপরের সাথে মেলবন্ধনে আবদ্ধ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.