খেলাধুলা

চেন্নাইয়ের কাছে হেরে প্লে অফের আশা শেষ! মেসিকে নামিয়েও গোল পেল না ইস্টবেঙ্গল

চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ গোলে পরাজিত হলো লাল-হলুদ শিবির। আত্মঘাতী গোলের পাশাপাশি রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট করে দিল অস্কার ব্রুজোনের দল।

প্রথমার্ধের ১৩তম মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন নিশু কুমার। কনর শিল্ডসের ব্যাকহিল ক্লিয়ার করতে গিয়ে বল নিজের জালে জড়ান তিনি। এরপর ২০তম মিনিটে উইলমার জর্ডান ব্যবধান বাড়ান। ইরফান যাদওয়াদের দুর্দান্ত ক্রসে লালচুংনুঙ্গাকে পরাস্ত করে বল জালে পাঠান এই কলম্বিয়ান স্ট্রাইকার।

ইস্টবেঙ্গল প্রথমার্ধে কিছু সুযোগ তৈরি করলেও, সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন দিমিত্রিওস দিয়ামান্তাকোস, রিচার্ড সেলিস, এবং মহেশ সিংহরা। দ্বিতীয়ার্ধের শুরুতে চেন্নাইয়িন রক্ষণকে চাপে রাখার চেষ্টা করলেও, গোলের মুখ খুলতে পারেনি ব্রুজোনের দল। সঠিক ফর্মে না থাকার দরুন ম্যাচের ৫৯ মিনিটের মাথায় সাউন্ড স্পেসপোর বদলে ক্যামারুন ফুটবলার মেসি বাউলিকে মাঠে নামান অস্কার। তবুও গোল থেকে বঞ্চিত থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের অন্তিম মুহূর্তে, অতিরিক্ত সময়ে লালকার্ড দেখেন লালচুংনুঙ্গা। ফাউল করার পর রেফারির সঙ্গে তর্ক করায় পরপর দুটি হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারি। এরপরই শেষ আঘাত হানে চেন্নাইয়িন। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে একা গোলকিপারের সামনে চলে যান প্রাক্তন ইস্টবেঙ্গল স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু। নিখুঁত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি।

এই জয়ের ফলে চেন্নাইয়িন এফসি প্লে-অফের লড়াইয়ে টিকে রইলো, অন্যদিকে ১১ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। সাথে প্লে অফের আশা কার্যত শেষ। ব্রুজোনের দলের সামনে এখন বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.