বিনোদন

মেলবোর্ন-মুম্বই জুড়ে গল্পের সেতু, ফিরছে ‘মাই মেলবোর্ন’-এর দ্বিতীয় অধ্যায়

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে আবারও ফিরছে ইন্দো-অস্ট্রেলিয়ান অ্যান্থলজি ছবি ‘মাই মেলবোর্ন’। দ্বিতীয় সংস্করণে এবার অংশ নিচ্ছেন বলিউডের প্রথম সারির পরিচালকরা যেমন রাজকুমার হিরানি, সুজিত সরকার, অঞ্জলি মেনন ও ওনির। ২০২৫ সালের মার্চে মুক্তিপ্রাপ্ত প্রথম অধ্যায়ে পরিচয়, লিঙ্গ, জাতি, যৌনতা ও প্রতিবন্ধকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপজীব্য করা হয়েছিল। রিমা দাস, ইমতিয়াজ আলি, কবীর খান ও ওনিরের পরিচালনায় সেই অধ্যায় সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল।

প্রকল্পের অন্যতম উদ্দ্যোক্তা ও মাইন্ড ব্লোয়িং ফিল্মস-এর সিইও মিতু ভৌমিক ল্যাংগে জানিয়েছেন,”প্রথম পর্বের প্রতিক্রিয়া আমাদের আবেগতাড়িত করেছে। এই প্ল্যাটফর্মে এমন অনেক নতুন কণ্ঠ উঠে এসেছে, যারা এতদিন মূল ধারার বাইরে ছিলেন।” ‘থ্রি ইডিয়টস’, ‘সঞ্জু’, ‘ডঙ্কি’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানি বলেন,”এই প্ল্যাটফর্মে এমন গল্প বলার সুযোগ পাচ্ছি যা ঘরোয়া হলেও সর্বজনীন অনুভব জাগায়।” ‘ভিকি ডোনর’ ও ‘সর্দার উধম’-এর নির্মাতা সুজিত সরকার মনে করেন,”গল্প বলার কোনও ভৌগোলিক সীমা নেই। স্থানীয় ভাবনা থেকেও আন্তর্জাতিক বার্তা উঠে আসে।”

অন্যদিকে, ‘ব্যাঙ্গালোর ডেজ’ খ্যাত অঞ্জলি মেনন জানান,”এই অ্যান্থলজির থিম আমার গল্প বলার দর্শনের সঙ্গে মেলে। আমি এমন গল্পই বলি যা সহমর্মিতা জাগায়।” প্রথম সংস্করণের পরিচালক ওনির আবারও যুক্ত হচ্ছেন এই নতুন যাত্রায়। তাঁর কথায়,”নতুন কণ্ঠস্বর এবং ভাবনার সঙ্গে কাজ করা সবসময়ই এক তৃপ্তিকর অভিজ্ঞতা।” ‘মাই মেলবোর্ন’-এর এই নতুন অধ্যায় শুধু সিনেমা নয়, দুই দেশের মধ্যে এক আবেগঘন সেতুবন্ধন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.