রাজনীতিরাজ্য

বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাৎ, তারমধ্যেই কড়া মন্তব্য দিলীপের

বিরোধীদের সঙ্গে রাজনৈতিক সৌজন্যে কোনও গলদ দেখছেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ-উবাচ, ‘ওঁদের দীর্ঘদিনের সম্পর্ক। অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে। ওঁরা বিধানসভায় প্রণাম করেছেন।’ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘরে ডেকে সৌজন্য দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৌজন্য দর্শন এখন এক নম্বর চর্চিত বিষয়।

সৌজন্য নিয়ে আপত্তি নেই। তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আপত্তি আছে বলে জানিয়ে দিয়েছেন সহ-সভাপতি। তাঁর কথায়, ‘কারও সঙ্গে কারও ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। বিধানসভা সৌজন্যের জায়গা। সাংবিধানিক ব্যবস্থা। সবাই বসে কথা বলে। আমার অন্যায় কিছু মনে হয়নি। আমি নিজেও বিরোধী দলের সঙ্গে সৌজন্য রেখেছি। তবে যে প্রস্তাব উনি দিয়েছেন, চলুন যাই সবাই মিলে দিল্লি থেকে টাকা নিয়ে আসি, তাতে আমার আপত্তি আছে। আমরা টাকা নিয়ে আসব আর সেই টাকায় তিনি মৌজ মস্তি করবেন আর তার লোকেদের পুষবেন, এটা হতে পারে না।’‌

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বিধানসভায় তাঁর ঘরে গিয়ে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। উপস্থিত ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সামান্য আলোচনার পরই বেরিয়ে আসেন তাঁরা। একুশের তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এই প্রথম রাজ্য-আইনসভার অভ্যন্তরে মুখোমুখি বসলেন মমতা-শুভেন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.