ক্রাইমজেলা

শোবার ঘরে সাপ ছেড়ে নিজের স্ত্রী-মেয়েকে হত্যা করল স্বামী

এবার ঘরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-মেয়েকে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম গণেশ পাত্র।২০২০ সালে ২৩ বছর বয়সী স্ত্রী বাসন্তী পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিযুক্ত গণেশ পাত্র। দেবস্মিতা নামে তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই অভিযুক্তের সঙ্গে তাঁর স্ত্রী বাসন্তী পাত্রের বিবাদ চলছিল।

এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, অভিযুক্ত গণেশ এক সাপুড়ের কাছ থেকে একটি বিষাক্ত সাপ কেনেন। অভিযুক্ত ওই সাপুড়েকে বলেন সে এই সাপটিকে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করবেন। এরপরেই ওই সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে ভরে তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায় মা, মেয়ে দুজনকেই। সেই সময় অভিযুক্ত অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, “প্রথমে আমরা এই ঘটনাটিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে দায়ের করেছিলাম। তবে তার শ্বশুর খুনের অভিযোগে এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।”

প্রসঙ্গত, এই নৃশংস খুনের ঘটনাটি গত ৬ অক্টোবর ঘটলেও এই ঘটনার ১ মাস পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর কারণ হিসেবে পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন,'”তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন এবং পরে দাবি করেছিলেন যে সাপটি নিজেই ঘরে প্রবেশ করেছিল।” আর তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.