নিজস্ব সংবাদদাতা: এ বছরও রাজ্যে বেড়েছে ডেঙ্গির প্রকোপ।কোথাও কোথাও ঘটেছে রোগী মৃত্যুর মতো ঘটনাও। রাজ্য স্বাস্থ্য দপ্তর মাঝে মধ্যেই বিবৃতি দিয়ে পরিসংখ্যান দিলেও, পরিস্থিতির উন্নতি এখনো অনেক জেলাতে হয়নি।
কোথাও উঠছে চিকিৎসার গাফিলতির অভিযোগ,কোথাও নেই চিকিৎসক,নেই স্বাস্থ্য কর্মী,আবার কোথাও রোগী তুলনায় নেই পর্যাপ্ত বেডের সংখ্যা। মোটের ওপর ডেঙ্গির চোখ রাঙানিতে ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন সরকারি হাসপাতালে তা বলার অপেক্ষা রাখে না।
এমনি ছবি নদীয়ার শান্তি পুর স্টেট জেনারেল হাসপাতালে।হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই তীব্র হওয়ায় বেডে জায়গা নেই রোগীদের। ফলত অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবার গুলিকে,বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীদের।
জানা যায় একটি মহিলা ওয়ার্ডে রয়েছে চল্লিশটি(40) বেড, আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে ৮০ ও বেশি,এমনকি তার মধ্যেই অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা। রোগী পরিবারদের দাবি,আরও বেড সংখ্যা বাড়লে হয়তো চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত রোগীদের।
অন্যদিকে হাসপাতলে কর্মরত স্বাস্থ্য কর্মীদের দাবি, দিনরাত এক করে তারা কাজ করছেন,কিন্তু কিছুতেই সামাল দিতে পারছেন না। এখন একটাই দুশ্চিন্তা তাদের,প্রতিদিনই যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে কিভাবে তা সামাল দেবেন।
যদিও রোগীদের সামলাতে গিয়ে নিজেরাও বেসামাল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে শান্তি পুর স্টেট জেনারেল হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতালের এমন ছবি থাকা সত্বেও এখনও কেন হলোনা এর সমাধান,সেটাই প্রশ্ন ।







