রাজনীতিরাজ্য

শোকজের পর ‘সেন্সর’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে জারি নিষেধাজ্ঞা

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন, এবার ‘সেন্সর’ প্রার্থীকে। সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না অভিজিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিপূর্ণ মন্তব্য করার দরুন নির্বাচন কমিশনে যায় রাজ্য শাসক দল। পরবর্তীতে, কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ মে হলদিয়ার এক জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল নেত্রীকে নিশানা করে বলেছিলেন, ‘২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও?’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এহেন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কমিশন সঙ্গে এও জানিয়েছিল, বিষয়টি যাচাই করে দেখা যায়, এহেন মন্তব্য আপত্তিকর এবং আদর্শ আচরণবিধি ও কমিশনের অ্যাডভাইজরির পরিপন্থী। এবার আরও কঠিন পদক্ষেপ নিল কমিশন।

সূত্রের খবর, বিজেপির কোনও প্রার্থী যাতে এই ধরণের মন্তব্য না করেন, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে জে পি নাড্ডাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.