ভারতে সাধারণ নির্বাচন ঘোষণা হতে আরও সাত মাস বাকি। তবে তা নিয়ে প্রস্তুতির ছবি এখন থেকেই স্পষ্ট। গতমাসে বেঙ্গালুরু বৈঠকের পরবর্তীতে আগস্টের ৩১ তারিখ আবার ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দেওয়া হল। দু’দিন ধরে চলবে মিটিং। কালীঘাট সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারকে জানিয়ে দিয়েছেন, ওই বৈঠকে যোগ দেবেন তিনি। পাশাপাশি, উপস্থিত থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন।
উল্লেখ্য, ২০১৯ সালের ভোটেও বিভিন্ন আঞ্চলিক শক্তি কংগ্রেসকে ভাল খেলিয়েছিল। চলতি বছরে সেইসব আঞ্চলিক শক্তিরও ক্ষয় ধরেছে বটে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আর খুব বেশি সময় বাকি নেই। সঠিক সময়ে নির্বাচন হলে, হাতে এক বছরেরও কম সময়। আবার অন্যদিকে, ২০২৪ এর নির্বাচনের বেশ কিছুদিন আগেই সফলভাবে পথ চলা শুরু করেছে বিজেপি বিরোধী জোট। ভারতীয় রাজনীতিতে আসন সমঝোতা বা ভোট পরবর্তী জোট গঠনের নজির রয়েছে জাতীয় স্তরে।
অক্টোবর মাসে চেন্নাইতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে ডিএমকে সরকার। সেই অনুষ্ঠানকে ঘিরে ‘ইন্ডিয়া’ জোটের পার্শ্ব বৈঠক হতে পারে বলেও খবর।







