দেশরাজনীতি

লাদাখে লক্ষ্য জনসংযোগ, মোদী সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক রাহুল

লাদাখের হিল কাউন্সিলের নির্বাচনের দিন-কয়েক আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন রাহুল। সেখানে উপস্থিত হয়েই তিনি আক্রমণ শানালেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশে। রাহুলের দাবি, ‘এখানকার মানুষের জমি কেড়ে নিচ্ছে চিন। অথচ প্রধানমন্ত্রী বলছেন, ওরা এক ইঞ্চিও নিতে পারেনি।’

বিশেষভাবে উল্লেখ্য, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে চলে ‘ভারত জোড়ো’ যাত্রা। সূচনাপর্বে ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে অনেক তর্ক-বিবাদ হয়। কিন্তু প্রচলিত ধারণা ভেঙে দেওয়ার পাশাপাশি নিজের ভাবমূর্তিও যথেষ্ট পুনরুদ্ধার করতে পেরেছিলেন রাহুল।

জনসংযোগ গড়তে তাঁর এই কর্মসূচি কেন্দ্রের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল, তা বলা যেতে পারে। এবার লাদাখে পৌঁছেও জনসংযোগ করতে চাইছেন রাহুল। তাঁর মন্তব্য, ‘চিন জমি কেড়ে নিচ্ছে। মানুষ জানিয়েছে, চিনা সেনা ওই এলাকায় ঢুকে পড়েছে। এবং জমি কেড়ে নিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলে চলেছেন, ওরা এক ইঞ্চি জমিও নিতে পারেনি। কিন্তু একথা সত্যি নয়। আপনি এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.