রাজ্য

রবি ঠাকুরের প্রয়ান দিবসে বড় ঘোষনা মন্ত্রী ফিরাহাদ হাকিমের !

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে পর্যটনের প্যাকেজ আছে। সেখানে সার্কিট তৈরি করে শহরের দ্রষ্টব্য স্থানগুলি একসঙ্গে প্যাকেজ হিসেবে দেখানো হয়। রাজ্যের পর্যটন দফতর এবার ঠিক সেভাবেই বিশ্বকবিকে কেন্দ্র করে তৈরি করবে পর্যটন সার্কিট।
কবিগুরুর প্রয়ান দিবসে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই সার্কিটে থাকবে বোলপুর,শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হবে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল। গঙ্গার ধারে মনোরম পরিবেশে ইতিমধ্যেই এই সমাধিস্থলের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করেছে কোলকাতা পুরসভা। পর্যটন দফতরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বাইশে শ্রাবণে কবিগুরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে,এ কথা জানালেন পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.