জেলা

পূর্ব বর্ধমানের কয়েকটি জায়গায় পুলিশের অভিযান ; গ্রেফতার অভিযুক্তরা !

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের,মাধবডিহি থানার পুলিশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু ব্যাক্তিকে গ্রেপ্তার করে। বেলার এর সুরোজিৎ মালিককে মারধরের অভিযোগে শান্তনু ক্যাওরা এবং হারাধন রায়কে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় । শান্তনু ক্যাওরার বাড়ি বেলার। এবং হারাধন রায়ের বাড়ি রায়না দুই ব্লকের কেউটা-য় ।

এছাড়াও একলক্ষী থেকে ষাট লিটার চোলাই মদ উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মনোজিৎ ধারা।গোতানে মারামারি করার অপরাধে বাদসা আলমগীর নামক এক ব্যক্তি কে-ও গ্রেফতার করে মাধবডিহি থানার পুলিশ, অভিযুক্ত ব্যক্তির বাড়ি নিজামপুর এলকায় বলে জানা গিয়েছে।

এদিকে বিদ্যুৎ চুরির ঘটনায় ওয়ারেন্ট এর ভিত্তিতে অনুপ খাঁ নামক এক ব্যক্তি কে গ্রেফতার করে মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি পিপলদা এলাকায়। মারামারি কেসের ওয়ারেন্ট এর ভিত্তিতে সুবলদা থেকে সমীর মাল নামক এক ব্যক্তি কে গ্রেফতার করে মাধবডিহি থানার পুলিশ। শনিবার সবাইকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায় মাধবডিহি থানার পুলিশ। মোট ৬ জন কে গ্রেফতার করে পুলিশ, যেটা বেশ বড়সড় সাফল্যই পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.