নিজস্ব সংবাদদাতা : বলিউডের অন্দরমহল এ শতাধিক সিনেমা রয়েছে যেগুলো বক্স অফিসে ১০০ কোটি টাকাতে নাম লিখিয়েছে । যেসব অভিনেতারা রয়েছেন তারা হলো শাহরুখ খান, সলমন খান,আমির খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, অজয় দেবগন, রণবীর সিংহ।
বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা আমির খান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম যাঁর ছবি বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল।২০০৮ সালে বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির অভিনীত ‘গজিনী’। আমিরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন আসিন।
বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটির ক্লাবে যতগুলি ছবি রয়েছে সেগুলির মধ্যে অক্ষয় কুমারের ১৫টি ছবি। সূত্রে খবর, অজয় অভিনীত ১২টি ছবি বক্স অফিস থেকে ১০০ কোটি টাকার বেশি উপার্জন করেছে।
এদের পরেই যার নাম আছে সে হলো শাহরুখ খান। শাহরুখের কেরিয়ারের মোট আটটি ছবি বক্স অফিসে ১০০ কোটি ক্লাবের তালিকায় রয়েছে।হৃতিকের মোট ছ’টি হিন্দি ছবি ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে।
তবে বলিপাড়ার সকল অভিনেতাকে হারিয়ে দিয়ে প্রথম স্থান অধিকার করে রয়েছেন সলমন খান। ২০১০ সালের ‘দবং’ তাঁর কেরিয়ারের প্রথম ১০০ কোটির ক্লাবে থাকা ছবি। দবং’ ছাড়াও ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘দবং ২’, ‘জয় হো’, ‘কিক’-এর মতো সলমনের ছবি রয়েছে বক্স অফিসের ১০০ কোটির ক্লাবে।সলমন অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘ কিসি কা ভাই কিসি কি জান’ ‘টিউবলাইট’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’ এবং ‘দবং ৩’-ও ১০০ কোটির ক্লাবে রয়েছে।
সব শেষে বলা যায় যে, ১০০ কোটি টাকার ক্লাবে রয়েছে সলমনের ১৬টি ছবি। বলি অভিনেতাদের মধ্যে সর্বাধিক ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন সলমন।







