নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ। ঠিক এই সময়ই জামালপুরের পাড়াতল ১ পঞ্চায়েতের সাহাপুর গ্রামের সিপিএম থেকে সদ্য নির্বাচিত সদস্য রাজু পরমানিক বুথ নং ১৩১,রবিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তিনি বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন পাড়াতল ১পঞ্চায়েতের প্রধান কামিনী কুমুদ ঘোষ, উপ প্রধান উত্তম হাজারী।
বিধায়ক অলক কুমার মাঝি বলেন কিছু কিছু মানুষ কে সিপিএম বা বিজেপি ভুল বুঝিয়ে পঞ্চায়েত ভোট দাঁড় করিয়েছিল। ভোটের পর তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে তাঁরা তৃণমূলে যোগদান করছেন বা করতে চাইছেন। রাজু বাবুকে তিনি দলে স্বাগত জানিয়েছেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন রাজু বাবুকে দলে স্বাগত জানিয়ে বলেন অনেকেই ভুল বুঝে অন্য দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তাঁরা এখন ভুল বুঝতে পারছেন। তিনি বলেছেন যাঁরা ভুল বুঝতে পারবেন সকলকেই স্বাগত। সদ্য প্রধানের দায়িত্ব পেয়েছেন কামিনী কুমুদ ঘোষ তার পরেই এই জয়েনিং তাঁকেও অনেকটাই অক্সিজেন যোগাবে। ব্লক সভাপতি বলেন আগামীতে এরকম জয়েনিং আরো দেখা যাবে। এখন দেখার লোকসভা ভোটের আগে জামালপুরে বিরোধীদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়।







