রাজ্য

দত্তপুকুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর অনুপস্থিত নিয়ে বিধানসভার কক্ষত্যাগ বিধায়ক শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতা : দত্তপুকুর দুর্ঘটনার স্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ধুন্ধুমার কান্ড শুভেন্দু। তিনি দাবি করেন ঘটনাস্থলে যদি রাজ্যপাল যেতে পারে তাহলে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন না কেন ? রবিবার দত্তপুকুর এ বোমা বিস্ফোরণ হওয়ার পর বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার কক্ষত্যাগও করেন বিরোধীরা।

রবিবার সকালে দত্তপুকুর এর বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ফলে সোমবার পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়। রবিবার রাত্রে ঘটনাস্তরে সিভি আনন্দ অবস্থায় দেখতে যায়। ঘটনাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেন যে এটা নিছকই দুর্ঘটনা নয়। অন্যদিকে রবিবার সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে দুজন পুলিশ প্রধানের সাথে এই বিষয়ে বৈঠক করেন, সূত্রে খবর। এ রাজ্যের বোমা বিস্ফোরণের জন্য তিনি ক্ষুব্ধ হন। এত কিছু হওয়া সত্ত্বেও তিনি রবিবার দত্তপুকুরে অবস্থা দেখতে যান নি মুখ্যমন্ত্রী।

সোমবার বিধানসভায় বিরোধীরা প্রশ্ন তোলেন দত্তপুকুরের ঘটনায় রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, এ বিষয়ে জবাব না পেয়ে বিধানসভা মূলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। সেই প্রস্তাব গৃহীত হয়। পরে বিধানসভা মূলতবি হলেও বাইরে এসে বিক্ষোভ দেখান বিরোধীরা।

সোমবার শুভেন্দু দত্তপুকুর এর বাজি কারখানায় বোমা বিস্ফোরণের বিষয় এর সাথে তুলনা করেন এগরা বিস্ফোরণের মুখ্যমন্ত্রীর মন্তব্যও টেনে এনেছেন। তিনি আরো বলেন, ‘‘এগরার পর হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, আর এমন ঘটনা বাংলায় ঘটবে না। আরও অনেক পদক্ষেপের ঘোষণাও করেছিলেন তিনি। কিন্তু এগরার পর তিন মাসের বেশি সময় কেটে গিয়েছে। এর পরও একে একে বজবজ, মালদহের ঘটনা ঘটেছে। আর এ বার কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে দত্তপুকুরে হয়েছে বাজি কারখানা বিস্ফোরণ। শুভেন্দুর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। তাঁর উচিত এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.