রাজ্য

আরামবাগে ইডির হানা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তল্লাশি, চাঞ্চল্য এলাকায়

আজ, বৃহস্পতিবার সকাল সকাল হানা দিল ইডি (প্রবर्तन নির্দেশনালয়) আরামবাগ শহর ও সংলগ্ন গ্রামীণ অঞ্চলের একাধিক জায়গায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ঘিরে ফেলা হয় বেশ কয়েকটি বাড়ি, অফিস ও একটি রিসর্ট। স্বাভাবিকভাবেই হঠাৎ করে এত সকালে কেন্দ্রীয় বাহিনী দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের একটি রিসর্ট, একটি অর্থলগ্নি সংস্থার কয়েকটি অফিস এবং সংস্থার একাধিক এজেন্ট ও ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। অভিযোগ, ওই সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে শেয়ার বাজারে বিনিয়োগ করত। অনেক মানুষ সেখানে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আজ ইডি তল্লাশি চালায়।

সকালে তল্লাশি শুরু হলেও দুপুর পর্যন্ত তা অব্যাহত ছিল। ইডি আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। ফলে এখনও স্পষ্ট নয়, তারা কোনও নথি বা টাকা উদ্ধার করেছেন কি না কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না। তবে এই অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের একাংশ মনে করছেন, আরও বড় কোনও প্রতারণার জাল উদঘাটনের প্রক্রিয়া শুরু করেছে ইডি। প্রশাসনের তরফ থেকেও এই অভিযান ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘটনায় নজর রাখছে গোটা আরামবাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.