রাজনীতি

শাহের বঙ্গ সফরের মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

বঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড তুঙ্গে। বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের বঙ্গ সফরে এসে সাংবাদিক বৈঠক করে মূখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই আবহে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর চৌধুরী চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সূত্রের খবর, বাংলায় পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে হত্যা করা হচ্ছে সেটা নিয়েও প্রধামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে অধীর চৌধুরীর।

এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন বলেন, “বাংলার অভিবাসী শ্রমিকরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এমন অনেক রাজ্য আছে যেখানে তাদের উপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে। তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে।” তিনি আরো বলেন, “কয়েকদিন আগে ওড়িশায় একজন বাঙালি শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়েছিল। আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে ঘটনার সমস্ত বিবরণ দিয়েছি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে অধীর রঞ্জন বলেছেন, “তাদের একমাত্র অপরাধ হল তারা বাংলায় কথা বলে, যা প্রাসঙ্গিক প্রশাসন প্রায়শই বাংলাদেশ থেকে আসা মানুষ হিসেবে ভুল ব্যাখ্যা করে এবং তাদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হয়।” পশ্চিমবঙ্গ অভিবাসী কল্যাণ বোর্ড তাদের প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয়েছে ,তারা ১০ মাসে হয়রানির ১,১৪৩টি অভিযোগ পেয়েছে, যার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.