নিজস্ব সংবাদদাতা : বাংলা ইন্ড্রাস্ট্রিতে একের পর এক হিট ছবি রয়েছে তার ঝোলায়। ভিন্ন ধাঁচের সিনেমা বলতেই আমরা বুঝি যাকে, সে হলো দীপক অধিকারী অর্থাৎ দেব। তিনি যেই ছবিতেই হাত দিচ্ছেন সেটাই ভালো হচ্ছে। ব্যোমকেশের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। অভিনেতা থেকে প্রযোজক দেব, রাস্তাটা তার নেহাতই সহজ ছিল না। কিন্তু তিনি চেষ্টা করে সব পেরেছেন। নিজেকে তিনি এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন যে, তার কথা উঠলেই মানুষের মনে আসে এক নতুন ধারণা।
অনুরাগ বসুর একটি শোয়ে এসেই দেব জানিয়েছিলেন, সবথেকে বড় সাফল্য তাঁর বাড়িই। সাউথ সিটিতে তিনি প্রথম, তার নিজের আস্তানা তৈরি করেছিল। দেব বলেন, আমার বাবা সবসময় বলতেন যে কে কী খাচ্ছে, কে কী করছে কেউ দেখবে না বিশ্বাস কর। নিজের একটা ছাদ রাখা খুব দরকার। দিনের শেষে, একটা আস্তানা, নিজের ছাদের কথা সবাই জিজ্ঞেস করে। আর আমার বাবা, কোনওদিন যে ভাড়া বাড়িতে আমি থাকতাম সেখানে আসতে চাননি। বাবার ইচ্ছেই ছিল না। তিনি বলেছিলেন, যেদিন নিজের একটা বাড়ি হবে তোর, সেদিন গিয়ে থাকব। আমার যে বাড়িটা হচ্ছে সেটাই সবথেকে বড় সাফল্য। যেকোনও পুরস্কারের থেকে বড় এটা।
দক্ষিণ কলকাতার একদিন থেকে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছিলেন শুধুমাত্র একটি বাড়ির জন্য। যেই বাড়ি বিক্রি হচ্ছে , সেখানে গিয়েই তিনি কথা বলেছেন। কিন্তু কখনও কোথাও বাজেট ছাড়িয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে তার বাড়ছে ঋণ পরিশোধের চিন্তা। কিন্তু বাবা – মা এর খুশির কাছে এইসব কিছু তুচ্ছ !







