জেলা

পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ পদে ‘অপার্থিব ইসলাম’ !

নিজস্ব সংবাদদাতা :-পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ-এর বিশিষ্ট তৃণমূল নেতা অপার্থিব ইসলাম পরপর চারবার তৃণমূল ব্লক সভাপতির দায়িত্ব পালন করছেন । তার নেতৃত্বেই প্রথমবার বাম দুর্গ ভেঙ্গে খণ্ডঘোষ বিধানসভা ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। ২০১৬ সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেসকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ১৯ সালের লোকসভার কঠিন নির্বাচনে মরুভূমির মরুদ্যানের মতো বিষ্ণুপুর লোকসভার একমাত্র খণ্ডঘোষ বিধানসভা তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিন এগিয়ে ছিল। এবার জেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন শুধু নিজে জেতা নয় দলের সমস্ত সদস্যদের কে তিনি জিতিয়ে নিয়ে এসেছেন। খণ্ডঘোষ এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা অপার্থিব ইসলামকে রাজ্য তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ পদের দায়িত্ব দিলো।

নতুন জেলা পরিষদে আগেই সভাধিপতি মনোনীত হয়েছেন শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সবাধিপতি গার্গী নাহা। মেন্টর হয়েছেন আগের বোর্ডের সহ-সভাধিপতি দেব টুডু, সহ মেন্টর হয়েছেন মোহাম্মদ ইসমাইল। জেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ অধ্যক্ষ পদ মনোনীত হয়েছেন অপার্থিব ইসলাম। খণ্ডঘোষের নেতা অপার্থিব ইসলাম বলেন,তিনি মা মাটি মানুষের নেত্রী তথা জন গণ মন অধিনায়িকা ও বাংলার নয়নের মনি যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে মেনে চলেন। দল তাকে যেখানে যে কাজে মনোনীত করবে তিনি সেই কাজের জন্য সদা প্রস্তুত। আমাকে যে দায়িত্ব দেওয়া হলো তার যথাযত মর্যাদা রাখার একশো শতাংশ চেষ্টা রাখবো। অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর গোটা খণ্ডঘোষের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে খুশির জোয়ার দেখা গেল সোমবার। বহু কর্মী তাকে ফুলের মালা উত্তরীয় পরিয়ে ও মিষ্টিমুখ করে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.