জেলা

ঝাড়খন্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু মথুরাপুরের বিজেপি নেতা ও গাড়ির চালকের। আশঙ্কাজনক আরও এক নেতা হাসপাতালে ভর্তি

ঝাড়খন্ড যাওয়ার পথে রবিবার সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হলো এক বিজেপি নেতা সহ দুজনের৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক নেতা। আজ সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের ডুমরি থানা এলাকায়। শনিবার সন্ধ্যায় একটি চার চাকার গাড়িতে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপির রায়দিঘি বিধানসভার কনভেনার মানব সরদার। তাঁর সঙ্গে ছিলেন মথুরাপুর সংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত হালদার। ডুমরি থানা এলাকায় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানব ও গাড়ি চালকের। গুরুতর জখম হন বিজেপি নেতা সুব্রত হালদার। রবিবার সকালে ঝাড়খন্ডের ডুমরি থানা থেকে মানবের বাড়িতে মৃত্যু সংবাদ জানানো হয়। এরপরই আকাশ ভেঙে পড়ে পরিবারে। এলাকায় ভাল ছেলে হিসাবে পরিচিত মানব। সেই কারণে তাঁর রাজনৈতিক উত্থানও হয় দ্রুত। কমবয়সে রায়দিঘি বিধানসভার কনভেনার হয়ে ওঠেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া জেলার পদ্ম শিবিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.