খেলাধুলা

নিয়ম না জেনে মাঠে নেমে এশিয়া কাপ থেকে বাদ রাশিদ খানের দল !

নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপের সুপার ফোরে নাম নথিভুক্ত করার আগেই বিশ্বকাপ থেকে বাদ পরলেন আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ ওভারে ২৯২ রান করতে হত আফগানিস্তানকে। এই ম্যাচটিতে আফগানদের জয় হলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে সুপার ফোরে নাম নথিভুক্ত করে নিতেন রাশিদ খানের দল আফগানিস্তান। কিন্তু তারা লড়াই করেও কিছু করতে পারলেন না। ৩৭ ওভারের পর রান হয় ২৮৯ এবং উইকেট হারায় ৯ টি। এত খারাপ অবস্থার পরও তারা সুপার ফোরে যাওয়ার সুযোগ পান। যদি ৩ বলে মাত্র ৬ রান করতে পারলেই সুপার ফোরে জায়গা করে নিতো আফগানিস্তান। কিন্তু সেই চেষ্টাও অবধি করলেন না রাশিদ খান। ৩৭ ওভারে ২৯২ রান না তুলতে পেরে হাল ছেড়ে দেন তারা। আসলে আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে কেউ নেট রান রেটের নিয়মটি জানতেন না এবং কেউ তাদের জানানোর প্রয়োজন করেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানদের মরিয়া লড়াই মাঠে মারা গেল শেষ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.