আজ সারা দেশ জুড়ে রব ‘we Love shah rukh’। ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির ধুম চোখে পড়ার মতো। ভোর ৫ টা থেকেই ‘জওয়ান’ এর স্ক্রিনিং।
সূত্রের খবর, ভোর ৪ টে থেকেই নিউ টাউনের মিরাজ মাল্টিপ্লেক্সে লক্ষ করা যায় অনুরাগীদের ভিড়। তাদেরই মধ্যে ছিলেন টলি দম্পতি নীল এবং তৃণা। কলকাতার প্রায় সব কটি হলেই প্রথম দিনের প্রথম শো হাউসফুল। এমনকি, গোটা সপ্তাহে হাউসফুল যাবে বলেই জানাচ্ছে বুক মাই শো।
গতকাল যশরাজ ফ্লিম স্টুডিওতে আয়োজন করা হয়েছিল ‘জওয়ান’-এর স্ক্রিনিং। যেখানে কার্যত গোটা বলিউড উপচে পড়েছিল। প্রাথমিক রিভিউ রিপোর্ট বলছে ট্রেলারে ঠিক যেমনটা দেখানো হয়েছে সেগুলো ছাড়াও একাধিক চমক রয়েছে সিনেমায় ।







