জেতার পরে তৃণমূল কংগ্রেসের মেয়র আসেন না ওয়ার্ডে। এই অভিযোগ উঠে আসছিল বারবার। এই অভিযোগ যে একেবারেই সত্যি নয় তা প্রমান করতে, জেতা ওয়ার্ড ৩৩ নং এ আজ সকাল থেকেই উপস্থিত মেয়র।
সকালেই পাড়ার চায়ের দোকানে বসে চা খেলেন মেয়র, কথা বললেন বাসিন্দাদের সাথে, ভাগ করে নিলেন সবকিছু। এক বাসিন্দা এগিয়ে গিয়ে জলখাবার খেতে দিলেও না করেন নি মেয়র। অনেক সময় সবাই একসাথে খেতে পারে না আমি সেটাই করে দেখালাম। আসলে জেতার পরে অনেক দিন পার হয়ে গেছে। তাই আর দেরী না করে চলে আসলাম এই ওয়ার্ডে। এবার থেকে খোঁজ খবর রাখব এই মানুষদের।
আমাদের দল মানুষের ভোটে জীতে এসেছে কর্পরেশনে। তাই সবচাইতে বড় কাজ হল মানুষের চাহিদা মেনে নিয়ে তা পূরন করা। উন্নয়ন হয়েছে আমাদের। তাই এই ধারাকে অব্যাহত রেখে এগিয়ে চলতে হবে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।







