জেলা

টোটো চালকদের মিছিলের জেরে স্তব্ধ হল হাওড়া ব্রিজ, ব্যাহত যানচলাচল

আজ সকাল ১১টার কিছু পর থেকেই হাজার হাজার টোটোচালক এবং মোটর ভ্যান চালকের মিছিলে বন্ধ হয়ে গিয়েছে ব্রাবোর্ন রোড।টোটো চালকদের মিছিলের আন্দোলনকারীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মিছিলটি হাওড়া ব্রিজ হয়ে ব্রেবোর্ন রোড দিয়ে এগিয়ে যাবে।শহরতলি থেকে কলকাতা ঢোকার মূল প্রবেশপথ হল এই হাওড়া ব্রিজ।এই মিছিল অতি দীর্ঘ হওয়ার দরুন অফিস থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা স্বাভাবিকভাবেই ব্যাপক হয়রানির মুখে পড়েছে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মিছিলে অংশ নেওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে বিশাল মিছিল করে অনেকেই এগিয়ে যাচ্ছেন।যানচলাচল ব্যহত হওয়ায় রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এই মিছিলটি হাওড়া থেকে আরআরঅ্যাভিনিউ পর্যন্ত যাবে। মহাত্মা গান্ধী রোড, স্ট্যান্ড রোডের ওপর প্রভাব পড়তে পারে এই মিছিলের।

এদিকে সাধারণ মানুষের পক্ষ থেকে এক নিত্যযাত্রী ক্ষোভ উগরে বলেন, “হাওড়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ একটি পথ এভাবে কেন অবরুদ্ধ করে রাখা হবে! যদি প্রশাসনের কাছে আগে থেকেই এই প্রসঙ্গে তথ্য ছিল সেক্ষেত্রে আগে থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.