নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান:- মায়ের বকাবকিতে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এর ঘোড়াডাঙ্গা গ্রামে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, মন্তেশ্বরে ঘোড়াডাঙ্গা গ্রামে প্রতাপ ঘোষ নামে এক যুবক ,মাঠে কাজ করতে না যাওয়ার জন্য মা বকাবকি করায় অভিমানে মাঠে একটি গাছে গলায় দড়ি দেয়। গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে মাঠে যাওয়া সাধারণ মানুষ, তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন. মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।







