নিজস্ব সংবাদদাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পিংলা থানা মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল ৫৯ তম প্রতিষ্ঠা দিবস। ৫৯ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এদিন কলেজে প্রতিটি অধ্যক্ষ থেকে প্রতিটি অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে ছিলো যথেষ্ট তৎপরতা। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কলেজে চাঁদের হাট লক্ষ্য করা যায়। কলেজের বর্তমান অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্রের আমন্ত্রনে কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা পরিবারের সদস্য, প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষাকর্মীবৃন্দ সহ একাধিক প্রাক্তন ছাত্রছাত্রীরা কলেজে এসে উপস্থিত হয়ে কলেজ নিয়ে নানান স্মৃতিচারনা করেন।
এদিন এই অনুষ্ঠানে কলেজের বার্ষিক পত্রিকা ইচ্ছেমতো আত্মপ্রকাশ করে। পত্রিকার উদ্ভোদন করেন কলেজের অধ্যক্ষ মহাশয়। প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে কলেজের কৃতী ছাত্রছাত্রীদের একাধিক মেধা পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।







