Uncategorized

মরক্কোর আকাশে ভয়াবহ ভূমিকম্পের আগে রহস্যময় আলো! কিসের ইঙ্গিত ছিল?

কিছু দিন আগে মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের ফলে গোটা দেশ শ্মশানে পরিণত হয়েছে। এই কারণে সে দেশে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত সাড়ে ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার ঘটে যাওয়া ভূমিকম্পের ভয়াবহ ঘটনার যে রেশ এখনো পর্যন্ত আছে। ভূমিকম্পের চার দিন পর উঠে এলো এক বিরল তথ্য।

কম্পন এর ঠিক আগে মরক্কোর আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত আলোর ঝলকানি। তাহলে কি সেই আলোর মধ্যেই লুকিয়ে আছে ভূমিকম্পের ইঙ্গিত? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

এটা কোন নতুন ঘটনা নয় মরক্কোতে এর আগেও ভূমিকম্প হওয়ার আগে আকাশে এমন আলোর ঝলকানি দেখা গিয়েছিল। তবে এর সাথে ভূমিকম্পের কোন সম্পর্ক আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এবারের ভূমিকম্পের সময়ও সেই একই ঘটনা ঘটার ফলে উঠে এসেছে সেই প্রশ্ন। যদি এই ধরনের আলোর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক প্রমাণ করা যায় তাহলে পূর্বাভাস দিতে আরও সহজ হবে।

এখনো পর্যন্ত এই বিদ্যুৎ ঝলকানির কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। সাধারণত ভূমিকম্পের সময় বা তার আগে আলোর ঝলককে ইউনাইটেট স্টেট জিওলজিক্যাল সার্ভে এই ধরনের ঘটনাকে শিট লাইটিং বলে অভিহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.