শিলিগুড়িতে ব্যাঙ্ক থেকে ফিরবার পথে দুই মহিলার কাছ থেকে বাইকে করে এসে আশি হাজার টাকা ছিনতাই করল দুই দুষ্কৃতি।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পরে।জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এনজেপি এলাকার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক থেকে ৬০ হাজার টাকা তুলে টোটো করে বাড়ি ফিরছিলেন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় সংলগ্ন রামনগর বস্তির বাসিন্দা ববিতা রায় ও শিলা দুবে। টোটোটি ডি এস কলোনি এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি বাইকে দুই যুবক জোরপূর্বক তাদের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।সেই ব্যাগে আগের ২০ হাজার টাকা সহ ব্যাঙ্ক থেকে তোলা ৬০ হাজার টাকা ছিল।মোট ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এনজেপি থানায় ছিনতাই এর অভিযোগ দায়ের করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বাড়িতে অসুস্থ ছেলের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে, এই কারনেই টাকা তুলছিলেন তারা। ছিনতাই এর পরে একেবারেই ভেঙে পড়েছেন তারা। জানিয়েছেন একান্তই জরুরী চিকিৎসা করাতে যাওয়া, কিন্তুু এখন কিভাবে বাইরে যাবেন বুঝতেই পারছেন না তারা।







