শনিবার বিকেল চারটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর এলাকায়, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ এর ঐকান্তিক উদ্যোগে একই সাথে শ্রীরামপুর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কিভাবে আগামী দিনের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে শনিবার বিকেলে প্রথম পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীর ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েতের প্রধান রিতা দেবনাথ, পঞ্চায়েতের উপপ্রধান স্বপন ঘোষ সহ বিশিষ্টজনেরা।







