মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম। আর সেই গ্রামের ফুলই এবার পাড়ি দিচ্ছে গণেশ পূজো উপলক্ষে মুম্বাই এর উদ্দেশ্যে।
একই সাথে পাট চাষ করে ক্ষতির মুখে পরে, ফুল চাষের উপরেই গুরুত্ব দিচ্ছেন এলাকার অধিকাংশ চাষী। মূলত পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালতাচড়া গ্রামে গত কয়েক বছর ধরেই পাট চাষ করে ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা। এবছরও বেশ কিছু চাষি করেছিলেন পাট চাষ কিন্তু এই বছর বর্ষা না থাকায় যেমন জলের সমস্যা,তেমনই নেই পাটের দামও আর দুইয়ের যেরে ব্যাপক সমস্যায় পড়েছেন উক্ত এলাকার পাট চাষিরা।
আর সেই কারণে অধিকাংশ চাষি ঝুঁকেছে ফুল চাষের দিকে। ফুল চাষে লাভ বেশি পাওয়া যায়, বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শীতকালীন গাঁদা ফুল সারা বছরই চাষ হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। একই সাথে এলাকার এক চাষি বীরেন্দ্র বারুই ইতিমধ্যেই এইট ফুল পাঠাতে শুরু করেছেন দিল্লির মার্কেটে, একই সাথে মহারাষ্ট্রের বিখ্যাত গণেশ পূজা উপলক্ষে এই এলাকার ফুল পাড়ি দেবে মুম্বাইয়ে।
ইতিমধ্যেই নেপালের সাথেও কথা হচ্ছে বলে জানিয়েছেন ওই চাষি। স্বভাবতই গতানুগতিক চাষ ছেড়ে বেরিয়ে এসে কিছুটা হলেও লাভের মুখ দেখছেন এলাকার চাষিরা।







