দেশ

নিজের শরীরে বোতল প্রবেশ করিয়ে বিপদে পড়লেন দিল্লির এক তরুণী, হাসপাতালে অস্ত্রোপচারের পর মুক্তি পেলেন

দিল্লিতে সম্প্রতি এক বিস্ময়কর ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী এক তরুণী যৌন উত্তেজনার তাড়নায় নিজের শরীরের ভেতরে একটি ময়েশ্চারাইজারের বোতল প্রবেশ করান। কিন্তু এরপরই তার স্বাস্থ্যে নেমে আসে মারাত্মক বিপর্যয়। পেটে তীব্র যন্ত্রণা এবং মলত্যাগে অসুবিধার কারণে তরুণীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। দুদিন পর যন্ত্রণায় কাহিল হয়ে তিনি চিকিৎসার জন্য ছুটে যান দিল্লির গঙ্গারাম হাসপাতালে।

হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখতে পান, বোতলটি মলদ্বারের ভেতর আটকে গেছে এবং এটি শরীরের ভেতরে বিপজ্জনকভাবে সরে গিয়েছে। প্রথমে লজ্জায় তরুণী কারো সঙ্গে বিষয়টি ভাগ করে নিতে পারেননি। নিজেই বাড়িতে বোতলটি বের করার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। পরে কাছের একটি ক্লিনিকে গেলে এক্স-রে করে বোঝা যায়, তার রেকটামে একটি বস্তু আটকে আছে।

চিকিৎসকেরা বোতলটি বের করতে না পেরে তাকে বড় হাসপাতালে পাঠান। কারণ পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং অন্ত্র ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। গঙ্গারাম হাসপাতালে পৌঁছানোর পর তরুণীর অবস্থা দেখে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা সিগময়েডোস্কোপির সাহায্যে সফলভাবে বোতলটি বের করে আনেন। আশার কথা, এতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি এবং তরুণীর শরীরেও বড় ধরনের ক্ষতি হয়নি।

চিকিৎসক দলের সদস্য ডাঃ তরুণ মিত্তল, ডাঃ অনমোল আহুজা এবং অন্যরা জানান, সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ায় তরুণী গুরুতর বিপদ থেকে রক্ষা পান।

ডাঃ আহুজা বলেন, এমন ঘটনা নতুন নয়। অনেকেই একান্তিক মুহূর্তের উত্তেজনায় শরীরের ভেতরে বোতল, ফল বা বিভিন্ন বস্তু ঢোকান এবং পরে বিপদের মুখোমুখি হন।চিকিৎসকেরা সকলকে সতর্ক করে জানিয়েছেন, শরীরের সংবেদনশীল অংশে এ ধরনের বস্তু প্রবেশ করানো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে তরুণী সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.