মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্কে রহস্য ! দিনের পর দিন ধরে , ছাত্র – ছাত্রীরা যে ট্যাঙ্কের জল পান করতো, হঠাৎই সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে । আর তারপরেই সামনে আসে , ভয়ংকর কান্ড । বিগত প্রায় ১০ দিন ধরে , ছাত্র ছাত্রীরা যে ট্যাঙ্কের জল পান করে আসছিলেন , সেই ট্যাঙ্কের ভিতর থেকেই উদ্ধার হয় এক পঁচা গলা দেহ ।
ভয়ংকর এই ঘটনা , উত্তর প্রদেশের দেওয়ারির । আর এই কান্ড , মহাঋষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের । জানা গিয়ে , প্রায় ১০ দিন ধরে ওই ট্যাঙ্কের ভিতরে পড়েছিল দেহ এবং এই কদিন ধরে কলেজ কর্মী থেকে শুরু করে পড়ুয়ারা – সকলেই ওই ট্যাঙ্কের জল পান করেছেন ।
হঠাৎই , ওই জল থেকে পঁচা গন্ধ বেরোতে শুরু হওয়ায় , সাফাই কর্মীরা এদিন সিমেন্টের ট্যাংকটি পরিষ্কার করতে যান । সেখানেই ট্যাংক খুলতেই চক্ষু চড়কগাছ । দেখা যায় , জলের মধ্যে একটি পঁচা গলা দেহ ভাসছে । তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে , দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । কিন্তু দেহটি জলের মধ্যে থেকে এতটাই পৌঁছে গিয়েছে যে এখনও মৃতের পরিচয় জানা যায়নি । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।







