বিনোদন

প্রেমে মজেছে সোহিনী – শোভন!

গায়ক শোভন গাঙ্গুলী কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর , নতুন করে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন। টানা তিন বছর স্বস্তিকা – শোভন প্রেম করার পরও সম্পর্ক টেকে নি তাদের। এপ্রিল মাসে দুজনের পথ আলাদা হয়ে যায়। যদিও তার কারণ কি এখনো জানা যায়নি।

সিঙ্গেল স্বস্তিকা এখন কাজে মন দিয়েছে।সামনে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু। এদিকে টলি পাড়ার অন্দরমহল থেকে খবর, গায়ক শোভন আবারো প্রেমে পড়েছে টলি পাড়ার অভিনেত্রীর সঙ্গে। কিছুদিন আগেই যার রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপও হয়েছে। তিনি আর কেউ না সোহিনী সরকার।

সূত্রে খবর, সদ্য সিঙ্গেল হওয়ার সোহিনী এবং শোভন একে অপরের প্রেমে পড়েছেন। শোভনের ফেসবুক প্রোফাইল থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। যিশু সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে শোভন এবং সোহিনী একে অপরের কাছাকাছি আসে। তারপরে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি এই প্রেমের গুঞ্জনটিকে আরও একটু উশকে দেয়। বর্তমানে শোভনের সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে নিয়ে একের পর এক পোস্ট করা যেন তাদের সম্পর্কের আগুনে আরেকটু ঘি ঢেলে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.