জেলা

আবারো ভুয়ো ডাক্তারের হদিশ মিলল কোচবিহার শহরে

দীর্ঘদিন ধরেই রমরমিয়ে রোগী দেখছিলেন কোচবিহার শহরের ৬ ওয়ার্ডে। লাগানো ছিল বিভিন্ন ডিগ্রী সাইনবোর্ড এলাকার লোকদের বেশ কিছুদিন থেকেই সন্দেহ হচ্ছিল এরপরেই আজ এলাকাবাসীরা মিলে সেই ডাক্তারকে ধরে, এবং তারপর খবর দেওয়া হয় প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

রোগীদের অভিযোগ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অত্যধিক টাকা নেওয়া হচ্ছিল তাদের থেকে। এরপরই সেই ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। যারা এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন বাইরে থেকে তারা জানিয়েছেন তারা যখন কোচবিহার শহরে বিভিন্ন বাস স্টপে এসে নামেন তারপর তাদের কাছে টোটো কিংবা দালালের চক্করে পড়তে হয় আজ সে মত অবস্থায় আসাম থেকে আসা কিছু পেশেন্ট বাস থেকে নামার পর তারা যখন টোটো ধরে ডাক্তারের কাছে আসার জন্য বলেন টোটোওয়ালারা তখন সেই পেশেন্টদের এই ডাক্তারের কাছে নিয়ে আসে এবং সেখানে এসে কারো আট হাজার থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে বলে জানান বিভিন্ন পেশেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.