রাজনীতিরাজ্য

‘তৃণমূলের সঙ্গে না থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে’ অরিজিৎ প্রসঙ্গে অকপট দিলীপ

চলতি মাসে মুক্তি পায় দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। দেবের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। ছবিটি কলকাতার একাধিক সিনেমাহলে জায়গা করে নিলেও মুক্তি পায়নি নন্দনে। যা নিয়ে বিতর্কের রোল ওঠে। এহেন আবহেই আবার ইকোপার্কে গায়ক অরিজিৎ সিং-এর শো বাতিল হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সমালোচনা শুরু হয় সর্বত্র। এবার সেই প্রসঙ্গে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

মেদিনীপুরে ‘চা-চক্র’তে যোগদান করেন দিলীপ। প্রশ্ন রাখা হয় অরিজিৎ সিং-এর উক্ত বিষয় প্রসঙ্গে৷ তার প্রেক্ষিতে সহ-সভাপতির উবাচ, ‘বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।’

গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে বক্তব্য রাখতে উঠে দর্শকদের অনুরোধে প্রথমে ‘বোঝে না সে বোঝে না’র জনপ্রিয় টাইটেল ট্র্যাক গেয়ে শোনান অরিজিৎ। পরবর্তীতে মঞ্চে উপস্থিত শাহরুখ খানকে সম্মান জানাতে তার সিনেমার ‘গেরুয়া’ গান গেয়ে ওঠেন অরিজিৎ। মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ গানটি গাওয়ায় অরিজিৎ সিং-কে নিয়ে বলতে গেকে মিম শুরু হয়ে যায়।

দিলীপ ঘোষ একা নন, এই ঘটনাটির প্রেক্ষিতে সরব হয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ’ও। নিজের টুইটার হ্যাণ্ডেলে তিনি লেখেন, ‘অরিজিৎ তাঁর প্রিয় গান শুনিয়েছেন। এটা অসহিষ্ণুতার পরিচয়? ওই গানটি গাওয়ার জন্যই তাঁর শো বাতিল করা হল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.