রাজ্য

পূজোতে ঘূর্ণিঝড়ের কোন আশঙ্কা নেই, তবে নিম্নচাপের কারণে হতে পারে বৃষ্টি

সময় আর বেশি নেই। দোরগোড়ায় বাঙালীর প্রানের উৎসব দূর্গাপূজো। কিন্তু পূজোর মধ্যে ঘুর্ণিঝড়ের আশঙ্কায় কালো মেঘ জমেছিল সাধারণ মানুষের মনে। তবে মৌসম ভবন জানিয়েছেন এবারের পূজোয় ঘূর্ণিঝড়ের কোন সুযোগ নেই। তবে ঝড়ের শঙ্কা কাটলেও শারদোত্‍সবের আগে অনেকের মনে দুশ্চিন্তার উদ্রেক ঘটিয়েছে বর্ষার বিলম্বিত বিদায়। কারণ ভরা আশ্বিনেও আশঙ্কা জাগিয়েছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ।

গত বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এবং রাত পেরোনোর আগেই সেটি নিম্নচাপে পরিণত হয়ে সামান্য শক্তি বাড়িয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে হাজির হবে। এর ফলে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হলেও ঝড়ের কোন পূর্বাভাস নেই । তবে সেপ্টেম্বরের শেষে এই নিম্নচাপের আবির্ভাব বঙ্গে বর্ষায় বিদায় বিলম্বিত করবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, নিম্নচাপের ফলে আগামী দিন কয়েক গাঙ্গেয় বঙ্গে মাঝারি বৃষ্টি হতে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসম ভবনের খবর, ওড়িশাতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন ঝাড়খণ্ড এবং বিহারেও বৃষ্টি হতে পারে।

এই সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর-নভেম্বর মাসে ঘূর্ণিঝড় নতুন নয়। কারণ গত কয়েক বছরে এ সময়ে উপস্থিত হয়েছে একাধিক ঘূর্ণিঝড় । তাই এ বারও আবহবিদদের একাংশের অনুমান ছিল যে সেপ্টেম্বরের শেষে, অর্থাত্‍ বর্ষার বিদায় লগ্নে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লে নিম্নচাপ উত্তরোত্তর শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে শেষমেশ সেই আশঙ্কা নেই বলেই মনে করছেন তাঁরা। উল্লেখ্য, মৌসম ভবনের ঋতুপঞ্জি অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে উত্তর ভারত থেকে বর্ষা বিদায় নেয়।তবে এ বছর বর্ষায় বিদায়ে বিড়ম্বনা ধরা পড়েছে।

আবহবিদদের একাংশের মতে, বর্ষা বিদায়ের বিড়ম্বনার ফলেই আপাতত ঘূর্ণিঝড় তৈরি হতে বাধা পেয়েছে। কারণ, মৌসুমি বায়ু এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকলে সাগরের উপরে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে না। বরং দ্রুত সাগর থেকে স্থলভূমিতে ঢুকে পড়ে। এ বারও তেমনই হতে চলেছে বলে তাঁরা জানিয়েছেন। এ বার যে গতিতে বর্ষা এগোচ্ছে তাতে বঙ্গ থেকে বিদায় নিতে নিতে তার অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাবে কি না, সেই প্রশ্ন উঠেছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষে দুর্গাপুজো হওয়ায় অনেকেই মেঘমুক্ত আকাশে উত্‍সবের আনন্দের আশা করেছিলেন। দেখা যাক সেই আশা কতটা পূরন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.