Uncategorized

বক্স অফিসে জায়গা করতে পারেনি যেসব চলচ্চিত্র , জানুন বিস্তারিত

সবাই তো হিট সিনেমার নাম গুলো জানে। কিন্তু কতোজন ফ্লপ হওয়া ছবির নাম গুলো জানে ! সেটাই ভাবার বিষয়। বিশ্বের সবচেয়ে ফ্লপ হওয়া চলচ্চিত্রগুলি সম্পর্কে চলুন জানা যাক

ব্যালিস্টিক: EKKS বনাম SEVER

বিশ্বের সবচেয়ে ফ্লপ চলচ্চিত্রের মধ্যে প্রথমে রয়েছে ব্যালিস্টিক: EKKS vs SEVERE। এই ছবির রিভিউ দিতে গিয়ে সমালোচক মাইকেল কম্পটন বলেছিলেন যে, ‘ আপনি যদি এই ছবিটি দেখতে চান, তাহলে দেওয়ালে দেড় ঘণ্টা মাথা ঠেকানো উচিত্‍, এই ছবিটি দেখার পর একই অনুভূতি হবে।’ যারাই এই সিনেমাটিকে দেখেছেন তারা কেউ ভালো রিভিউ দেন নি। এই ছবিটিকে অনেকে আবার পুরোপুরিভাবেও কেউ দেখেন নি। বাজেট সংগ্রহ বিষয় নিয়ে কথা বললে দেখা যাবে যে $৭০ মিলিয়ন বাজেটের এই চলচ্চিত্রটি মাত্র $২০.২ মিলিয়ন আয় করেছে।

লেফট বিহাইন্ড:২০১৪ সালে শূন্য রেটিং পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা হলো লেফট বিহাইন্ড। চলচ্চিত্র সমালোচক লিন্ডা কুক বলেছেন, ‘ এটি ২০১৪ সালের সবচেয়ে বাজে চলচ্চিত্রগুলির একটি। বক্সঅফিসে সিনেমাটি তার বাজেট তৈরি করতে পেরেছিল। ১৬ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি এই ছবিটি ২৭.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এই ছবিতে নিকোলাস কেজ, চ্যাড মাইকেল মারে, কেসি থম্পসন, নিকি হোলেন, জর্ডিন স্পার্কস এবং লিয়া থম্পসনকে মুখ্য ভূমিকায় দেখা গেছে।

ওয়ান মিস কল: ২০০২ সালে একটি হরর মুভি মুক্তি পায়। যেটি জিরো রেটিং পেয়েছে। এই মুভিটি নিয়ে মানুষেরা প্রচুর সমালোচনা করেন। সমালোচক মার্ক সেলভভ এই ছবির রিভিউ দিতে গিয়ে লিখেছেন, নিজের উপকার করুন এবং এই ফিল্মটি ছাড়া অন্য কোনও ছবি দেখুন।

পিনোচিও: ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত পিনোচিও চলচ্চিত্রটি জিরো রেটিং পেয়েছে। এই ফিল্মটি সমালোচকদের কাছ থেকে খুব খারাপ প্রতিক্রিয়া পেয়েছিল।এই ছবির সমালোচনা করতে গিয়ে রোজেনবাউম লিখেছেন, এই ছবিটি সত্যিই ভয়ানক, কিন্তু এই ভয়াবহতার ৭৫ শতাংশ কৃতিত্ব দেওয়া হয় এর পরিবেশক মিরাম্যাক্সকে।

গোটি: শূন্য তারকা পাওয়া কয়েকটি চলচ্চিত্রের মধ্যে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত Gotti অন্যতম। যেই সিনেমাটি বেশ কিছু সমালোচনা সম্মুখীন হয়েছে। চলচ্চিত্রটি ১০ মিলিয়ন ডলারের কাজ করলেও তা বক্স অফিস থেকে আয় করেছে মাত্র ৬.৪ মিলিয়ন ডলার । জন ট্রাভোল্টা গোটি চরিত্রে অভিনয় করেছেন। যিনি পরে গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডে সবচেয়ে খারাপ অভিনেতার জন্য মনোনীত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.