দিদি নম্বর ১ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত তার জয়জয়কার। যদিও এমন খবর আসে যে খুব তাড়াতাড়ি তার ভাতের হোটেল বন্ধ হতে চলেছে। তবে এর মধ্যে খুশির খবর হলো নন্দিনী দিদি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে।
নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন।বেঙ্গালুরুতে তিনি চাকরি ও করতেন । কিন্তু সেই সব ছেড়ে দিয়ে তিনি তার বাবার ছোট ভাতের হোটেলের পাশে এসে দাঁড়ান।
তারপর সব কিছু যেন রূপকথার গল্পের মত। কয়েক মাসের মধ্যে তার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। সেই থেকে নিত্যদিন তার ভাতের হোটেলে লেগে থাকে ইউটিউবারদের ভিড়।
তার পরিচয় তাকে দিদি নম্বর ১ পর্যন্ত পাঠিয়ে দেয়। যা নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক। নেটিজেনদের মধ্যে কেউ তাকে কুর্নিশ জানান, অনেকে আবার নানা বিরূপ মন্তব্যও করেন।
কিন্তু তিনি সম্প্রতি একটি ইউটিউবারকে জানান যে ‘ কদিন পরে হয়তো এখানে এসে আর দেখা মিলবে না।আমাদের এখানে এখনও লোক উপরে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’ যদিও তার পাশাপাশি তিনি একটি সুখবর দেন যে তার হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছেন। একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে।
তবে এখানে তার সুখবর শেষ নয়। চলতি বছরেই তাঁর প্রেমিক রুদ্র দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন। এমন কি পুজোর আগেই এনগেজমেন্ট সেরে ফেলতে পারেন। তিনি বলেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েই হবে না’!







