একাধারে রাহুল গান্ধীর ক্ষোভপ্রকাশ, অন্যদিকে এবার ‘রাগন্বিত’ সোনিয়া কন্যা! বিজেপির পোস্টার ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। সাফ মোদি-নাড্ডাদের তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘আপনারা কি সাংবিধানিক পদের শপথও ভুলে গেলেন?’
মধ্য প্রদেশে প্রচারে গিয়ে দুর্নীতির তদন্তে ইডির সক্রিয়তা নিয়ে সরব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মধ্য প্রদেশে বিজেপি সরকারের আমলে একাধিক দুর্নীতি হওয়া সত্ত্বেও কেন চুপ, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, নির্বাচনে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিলটি নিয়েও নিশানা করেন কেন্দ্রকে।
কংগ্রেস নেত্রীর অভিযোগ, কেউ বিজেপির বিরুদ্ধে লিখলে বা সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে তার কাছে ইডি কিংবা সিবিআই পৌঁছে যায়। কিন্তু মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান সরকারের আমলে এত বড় দুর্নীতি হল, সেই বিষয় প্রসঙ্গে ইডির মৌনতার কড়া সমালোচনা করেন। চড়ছে রাজনৈতিক পারদ।







