অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পরই রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লিতে উড়ে গিয়েছিলেন। বকেয়া সহ বিভিন্ন কারণে রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছিয়েছিল চরমে।কিন্ত এবার বোসকে নিয়ে সন্তুষ্ট তৃণমূল। বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ তার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্ভবনে যে স্মারকলিপি জমা দিয়েছিলেন তা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরার বার্তা দিয়ে অভিষেককে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই চিঠির প্রতিলিপি তুলে ধরে বোসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ”বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই অবিলম্বে বাংলার জনগণের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করার জন্য, বিশেষত, MGNREGA-এর অধীনে বঞ্চিত রাজ্যের ২১ লক্ষেরও বেশি ব্যক্তির ন্যায্য অধিকারের জন্য তার দ্রুত হস্তক্ষেপের জন্য।”
Read Next
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
• আলোর উৎসবেও ‘ঈদ’ প্রীতি! কংগ্রেস সভাপতির আসল রূপ ফাঁস করলেন গিরিরাজ সিং
November 8, 2026
কামাখ্যা বনাম রামচন্দ্র? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘা দিতে সনাতন বিশ্বাসেই বিভাজনরেখা টানলেন কীর্তি আজাদ!
November 7, 2026
অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার পরামর্শ অর্জুনের, জন্মদিন ঘিরে অশান্তির পর তীব্র কটাক্ষ
November 7, 2026
‘হিম্মত থাকলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান’, অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মমতার
Related Articles
Check Also
Close







