বিনোদন

সর্বভারতীয় স্তরে একজোট টেকনিশিয়ান সংগঠন, কোণঠাসা অনির্বাণ-পরমব্রত

বহুদিন ধরেই টলি পাড়ায় চলছে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের লড়াই। ইতিমধ্যেই টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগ নিয়ে পরিচালকদের একাংশ উচ্চ আদালতে দারস্থ হয়েছে। এরপরেই ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে সর্বস্তরে টেকনিশিয়ানরা একজোট হয়েছে। যার ফলে সিনে দুনিয়ায় রীতিমত কোন ঠাসা অনির্বাণ, পরমব্রত সহ একাধিক তারকা যারা ফেডারেশনের বিরুদ্ধে আদালতে দারস্থ হয়েছে।

বর্তমানে টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের এই খন্ড যুদ্ধ শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ ছড়িয়ে গেছে সর্বভারতীয় স্তরে। তামিল ফিল্ম ফেডারেশনে প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে দক্ষিণী টেকনিশিয়ানরা কাজের ক্ষেত্রে অসহযোগিতা করছেন। তাই এবার ‘এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়া’ ঠিক করেছে সারা ভারতবর্ষজুড়ে সমস্ত এমপ্লয়িজ অ‍্যাসোসিয়েশন সবাইকে নিয়ে এই আন্দোলন চলবে। এবার বলাই যায় টেকনিশিয়ানদের সব রকমের অ্যাসোসিয়েশনকে এক ছাতার তলায় এনে জোর কদম চলবে এই আন্দোলন।

এবার এই আন্দোলনের জন্য গলার স্বর আরো চওড়া করতে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ‍্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস পাড়ি দিয়েছেন চেন্নাইতে। সেখানে তামিল টেকনিশিয়ানদের সঙ্গে সুর মিলিয়ে বাংলার টেকনিশিয়ানদের সমস্যার বিষয়ে সর্বভারতীয় স্তরে রেখেছেন তিনি। যার ফলে প্রবল সমস্যায় পরেছেন অনির্বাণ-পরমব্রতরা। ইতিমধ্যেই যেই তারকার ফেডারশনের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন তাদের সঙ্গে বাংলা টেকনিশিয়ানরা অলিখিতভাবে অসহযোগিতা ঘোষণা করে দিয়েছে। যার ফলে টলি পড়ার এই যুদ্ধ এবার সরো ভারতীয় স্তরে তিনে দুনিয়ায় সমস্যা বৃদ্ধি করবে।

এ প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, “তামিল টেকনিশিয়ানদের তরফ থেকে আমাকেও তাঁদের পাশে থেকে বক্তব্য রাখার জন‍্য আমন্ত্রন জানানো হয়েছে। যেভাবে আমি বাংলার টেকনিশিয়ানদের পাশে থাকি, সেভাবেই তামিল টেকনিশিয়ানদের পাশে থাকব। একই সঙ্গে সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানদের সব এমপ্লয়িজ অ‍্যাসোশিয়েশন সেখানে থাকবে। ফলে আমাদের বাংলার সমস‍্যাগুলিও সেখানে তুলে ধরা হবে। তামিল ফেডারেশন থেকে যেরকম তাদের সমস্যা আমাদের জানানো হয়েছে, আমরাও জানাব যে, আমাদের বিরুদ্ধে কীভাবে আদালতে মামলা করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.