আজ ধর্মতলা বাস ডিপোতে পুজো উদ্বোধন করতে গেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে রাজ্যপাল কে কথার বানে আক্রমণ করলেন তিনি।
কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না বন্দ করার জন্য সমঝোতা করেছিলেন রাজ্যপাল। সেই জন্য নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে রাজ্যপাল কে ধন্যবাদ ও জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তারও কিছুদিন পর পুজোর সংবর্ধনা জানাতে ও রাজ্যপালকে বাংলার মিষ্টি এবং মা দুর্গার মূর্তি উপহার দিতে নিজে রাজভবনে যান ‘কুনাল ঘোষ’। রাজভবনের ভেতর বেশ কিছু সময় তার সঙ্গে একান্তে মিটিং করেন তিনি। সেই মিটিং থেকে বেরিয়ে তিনি জানান, “রাজ্যপাল কে আমি পূজোর সংবর্ধনা জানাতে গিয়েছিলাম”। তবে সেই সিদ্ধান্ত নাকি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তবে আজ সম্পূর্ণ উল্টো কথা বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন,”দূর থেকে যেন রাজ্যপাল দেখতে পায় আমরা কি করছি। কারণ ওনাকে তো রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে।”
পশ্চিমবঙ্গের শাসক দলের তরফ থেকে রাজ্যপাল কে কখনো বা কটাক্ষ কখনো আবার প্রশংসা করা হয়। রাজ্যপালের সঙ্গে শাসক দলের সম্পর্ক কিরম তা এখনো স্পষ্ট নয় রাজ্যবাসীর কাছে।







