জেলা

ভরা বাজারে কুপিয়ে খুন এক ব্যাবসায়ীকে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
ইসলামপুর থানার অন্তর্গত শিশাপাড়া ক্লাবের মোড়ে, এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা যায় রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ, সফিকুল ইসলাম নামের ওই ব্যাবসায়ী শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার দোকানের সামনে দাড়িয়ে ছিল। এমত অবস্থায় টিয়ারুল ( পানসু) নামের এক ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এলোপাথাড়ি কোপে ঐখানেই লুটিয়ে পড়ে সফিকুল ইসলাম । তড়িঘড়ি বাজারের লোকজন এসে সফিকুল ইসলামকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ওই হামলাকারী ব্যাক্তি পলাতক। কি কারণে এই খুন,তা এখনও জানা যায়নি ।

ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.